মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

কুষ্টিয়া পদ্মার পানি কমলেও বাড়ছে নদী ভাঙন!

কে এম শহীন রেজা
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৭৭৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ায় একদিনে পদ্মায় আরও ১০ সেন্টিমিটার পানি কমেছে। আর পদ্মার প্রধান শাখা নদী গড়াইয়ে আরও ৯ সেন্টিমিটার পানি কমেছে। পানি কমতে থাকায় এই দুই নদীর উপকূলে ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড প্রতিবেদককে জানিয়েছে, পদ্মায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমা ১৪ দশমিক ২৫ মিটার। আগের দিনের চেয়ে এখানে আজ আরও ১০ সেন্টিমিটার কমে পানি প্রবাহিত হচ্ছে ১৩ দশমিক ৯৫ মিটার উচ্চতায়। এখন বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গড়াই নদীতেও ৯ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমা ৪৯ সেন্টিমিটার নিচ নিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে বন্যা পূর্বাভাসে বলা হচ্ছে, ২৮ আগস্ট থেকে কুষ্টিয়ায় পানি বাড়তে পারে। এদিকে দ্রুত পানি কমতে থাকায় পদ্মা ও গড়াইয়ে দুই নদীর উপকূলে ভাঙন দেখা দিয়েছে। ভেড়ামারার রায়টাঘাট, মিরপুরের তালবাড়ীয়া, কুমারখালীর শিলাইদহ ও শাওতা গ্রাম, খোকসা শহর রক্ষা বাঁধ, শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর প্রতিরক্ষা বাঁধসহ ১২টি পয়েন্টে ভাঙনরোধে বালুর বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে ইতিমধ্যেই অনেকের বাড়িঘর, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছেন অনেকে।

অন্যদিকে প্লাবিত হওয়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪০টি গ্রামের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি নেমে যেতে শুরু করেছে। এখনও রামকৃষ্ণপুর, চিলমারি ইউনিয়নের ৪০ গ্রামের ৫০ হাজার মানুষ দুর্ভোগে রয়েছেন। প্রশাসনের উদ্যোগে এখানে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। কিন্তু সেটি পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন সেখানকার বন্যা কবলিতরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656