রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কোম্পানীর অর্থ আত্মসাত, তালার মেহেদি ঢাকায় গ্রেফতার

মোঃ লিটন হুসাইন
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৯ বার পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

লুমিনাস এন্টারপ্রাইজের অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় পাটকেলঘাটার মোঃ মেহেদি হাসান ঢাকায় গ্রেফতার হয়েছে। হাতিরঝিল থানা পুলিশ গত শনিবার রাতে তাকে গ্রেফতার করে।

মেহেদি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার পুটিয়াখালীর মোঃ ইনছার আলীর ছেলে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকাস্থ মগবাজারের লুমিনাস এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন ১২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে হাতিরঝিল থানায় মামলা (নং ১৪, তারিখঃ ৮/৮/২১) করেন।

মামলার বিবরণ অনুযায়ী, মেহেদি হাসান লুমিনাস এন্টার প্রাইজের হিসাবরক্ষক হিসাবে বিগত তিন বছর যাবত কর্মরত ছিলেন। কোম্পানির নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাস পরপর হিসাব আপডেট করা হয়। কিন্তু মেহেদি হাসান ৩১/১২/২০২০তারিখ পর্যন্ত কোন হিসাব না দিয়ে ১/১/২০২১ থেকে অফিসে আসা বন্ধ করে দেয়। পরে অফিস থেকে বারবার মোবাইলে ও তার দেওয়া ঠিকানায় যোগাযোগ করলেও তাকে আর খুজে পাওয়া যায়নি। পরে কোম্পানির সহকারী হিসাবরক্ষক বাপ্পারাজ জানতে পারেন অফিসের ক্যাশ থেকে ১২ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন মামলাটি করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656