মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ক্যাশ আউট চার্জ কমাল বিকাশ- হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৫৬৬ বার পড়া হয়েছে

হাওড় বার্তা:

ক্যাশ আউট খরচ কমিয়ে হাজারে ১৪ দশমিক ৯০ টাকা করলো বিকাশ। তবে মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত একটিমাত্র ‘প্রিয় এজেন্ট’ নম্বরে ক্যাশ আউটে এই হ্রাসকৃত খরচ প্রযোজ্য হবে।

 

অর্থাৎ গ্রাহককে এই সুবিধা পেতে ক্যালেন্ডার মাস অনুযায়ী একজন বিকাশ এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে যোগ করে নিতে হবে। এই ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য এজেন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে আগের মতোই হাজারে ১৮ দশমিক ৫০ টাকা ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে। আবার মাসে ২৫ হাজার টাকার সীমা পেরিয়ে গেলে পরবর্তী লেনদেনেও হাজারে ১৮ দশমিক ৯০ টাকা প্রযোজ্য হবে।

আজ শুক্রবার মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিকাশের এই হ্রাসকৃত চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে। গ্রাহককে ক্যাশ আউটের জন্য এর বাইরে কোনো খরচ করতে হবে না।

 

বিকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯৫ শতাংশ গ্রাহকই মাসে ২৫ হাজার টাকার মধ্যে ক্যাশ আউট করে থাকেন। সেটি বিবেচনায় নিয়েই এক দশক পূর্তিতে গ্রাহকের জন্য ক্যাশ আউট চার্জ কমাল বিকাশ ।

 

 

তানভীর/হাওড়বার্তা ডট কম 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656