বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ক্লিন এনার্জির নামে ভুয়া প্রযুক্তিতে বিনিয়োগ বন্ধের দাবীতে সুনামগঞ্জে অভিনব কর্মসূচী অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি : নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং ক্লিন এনার্জি’র নামে ভুয়া প্রযুক্তিতে বিনিয়োগ বন্ধের দাবীতে সুনামগঞ্জে এক অভিনব প্রচারাভিযান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এবং ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ডের বার্ষিক সভার প্রাক্ষালে হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি-হাউস, কোস্টাল লাইভলিহুড এন্ড এনভায়রনমেন্টাল একশন নেটওয়ার্ক-ক্লিন এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট – বিডব্লিওজিইডি এ কর্মসূচী আয়োজন করে।

বুধবার সকাল এগারোটায় সুনামগঞ্জ সদর উপজেলার  কালনার হাওরে অনুষ্ঠিত উক্ত প্রচারাভিযানের মূল লক্ষ্য বিশ্বব্যাংকের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা এবং তাদের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানানো।

কর্মসূচীতে অংশগ্রহণকারীরা দাবি করেন, ওয়ার্ল্ড ব্যাংককে সৌর, বায়ু, এবং অন্যান্য কম-কার্বন প্রযুক্তির মতো প্রকৃত নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে হবে। তারা জীবাশ্ম জ্বালানি বা তথাকথিত “ক্লিন এনার্জি” প্রযুক্তি যেমন কার্বন ক্যাপচার ও স্টোরেজ প্রকল্পগুলো থেকে সরে আসার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, পরিবেশ ও উন্নয়নে তারুণ্যের সভাপতি ফারুক আহমদ, বাংলাদেশ যুব জোট সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ আহমদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656