খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৬:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২২, ৯:১৬ পি.এম
খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
মনিরামপুর উপজেলার ১৩ নং খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
২৯ রমযান রবিবার বিকেলে খানপুর ইউনিয়ন পরিষদে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পাঁচ মনিরামপুর আসনের এমপি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান, খানপুর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, তরুণ আওয়ামীলীগ নেতা এ্যাড,বশির আহমেদ খান, পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমান সহ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতনল মাদ্রাসার মোহতামীম মাওলানা শফিকুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ খুলনা বেতারের কৌতুক শিল্পী শফী সম্রাট।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান