সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

গাছের সাথে সন্তানকে বেঁধে ভিডিও পাঠিয়ে স্বামীর কাছে টাকা চাওয়ার অভিযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

 সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের কুন্ডা গ্রামের (ইব্রাহিমপুরে) গাছের সাথে সন্তানকে বেঁধে ভিডিও পাঠিয়ে স্বামীর কাছে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, কুন্ডা গ্রামের আলী হোসেনের মেয়ে সরুফা আক্তার সাথে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা বজরা গ্রামের ফারুক মিয়ার ছেলে তুষারের সাথে বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের ফাতেমা আক্তার নামে ১৮ মাসের একটি শিশু সন্তান রয়েছে।

দীর্ঘ আড়াই বছর সংসার করার পর তাদের মধ্যে বিভিন্ন মনমালিন্য সৃষ্টি হয়। মনমালিন্যের কারণে স্ত্রী সরুফা আক্তার দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছে।কিছু দিন ধরে স্বামী কে টাকা পাঠানোর জন্য স্ত্রী বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। তোষার মিয়ার অভিযোগ তার স্রী সরুফা আক্তার ২ লক্ষ টাকা চাইলে এই টাকা দিতে অনীহার প্রকাশ করলে শিশু সন্তান কে প্রাণে হত্যা করে লাশ গুম করবে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে জেল কাটানোর হুমকি দেয়।

গত ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৩ টায় সরুফা আক্তার তার ব্যবহৃত ইমু নাম্বার হতে তার স্বামীকে একটি ভিডিও পাঠায়, ভিডিওতে দেখা যায় সরুফা আক্তারের বাপের বাড়ি (কুন্ডা) রাস্তার উপর তার শিশু সন্তান কে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে রশি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন করছে।

ভিডিও অভিযোগে বিষয় সরুফা আক্তারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।

এই বিষয় স্বামী তোষার মিয়া ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নাসিরনগর থানায় সাধারণ ডায়েরী করেছে। থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের বিষয় নিশ্চিত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656