বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

গোবিন্দগঞ্জ কলেজ কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

তাজিদুল ইসলাম: সিলেট নগরীর তারাপুর চা-বাগানের একটি গাছ থেকে বিজিত দাস (২৮) নামের এক কলেজ-কর্মচারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। খবর পেয়ে সোমবার বেলা ২টার দিকে এয়ারপোর্ট থানা এলাকা থেকে পুলিশ এ লাশটি উদ্ধার করে। নিহত বিজিতের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। তিনি গোবিন্দগঞ্জ কলেজে চুতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন ও সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় বসবাস করতেন।

সোমবার বেলা ১১টার দিকে রশি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় একটি গাছের সঙ্গে বিজিতের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এটি আত্মহত্যা। তবে সে এখানে কী করে আসলো বা কী কারণে আত্মহত্যা করলো সেটি খতিয়ে দেখাসহ বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656