মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

গোবিন্দনগর ফাজিল মাদ্রাসায় আলিম ও ফাজিল ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩৩১ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

শ্চিম সিলেটর প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আলিম ও ফাজিল ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। 

বুধবার (২ মার্চ) গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে গভর্ণিং বডির সভাপতি ড. শাব্বির আহমদ এর সভাপতিত্বে ও আল ফজল ছাত্র সংসদের জি.এস আবুল হাসান মুহাম্মদ আদনানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন ইসমাঈল ফারদী সুমিম ও ইসলামিক সংগীত পরিবেশন করেন মানসুর আহমদ সাগর।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অলিউর রহমান চৌধুরী বকুল,সাবেক চেয়ারম্যান,ছাতক উপজেলা উপজেলা পরিষদ।

নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল-মাদানী,ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু ছালেহ মোঃ আব্দুস সোবহান, এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন আল ফজল ছাত্র সংসদের ভি.পি হাফিজ বিলাল হোসেন ও নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাফিজ নাঈমুর রহমান, মাসুদ আহমদ,মাসুমা সিদ্দিকা।

এইসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল আজিজ, আরবি প্রভাষক মাওলানা মঈনুল হক মুমিন, বাংলা প্রভাষক শাহজাহান তালুকদার, ইংরেজি প্রভাষক রাজিবুর রহমান, মোঃ জাকির হোসাইন, মাওলানা ওলি উল্লাহ,জামাতউল্লাহ,মাওলানা শামসুল হক,মাওলানা মিসবাহ উদ্দিন ,ক্বারী আব্দুল হাকিম,শাহজাহান আলী, সাবেক ভিপি লোকমান হোসাইন, সাবেক ভিপি মাওলানা হাবিবুর রহমান,ছাত্রনেতা আরাফাত আহমদ, আব্দুল মমিন, আব্দুল বাসিত জাকারিয়া আহমদ,প্রমুখ।

উল্লেখ্য, আলিম ও ফাজিল ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠান শেষে সবক্বদান করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল-মাদানী।

শহিদুল ইসলাম রেদুয়ান /২মার্চ ২০২২খ্রিস্টাব্দ। 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656