বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

গৌরারং ইউনিয়নে এডভোকেট নুরুলের সমর্থনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং জেলা ছাত্রদলের সাবেক সভঅপতি এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সমর্থনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার গৌরারং ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে স্থানীয় ইসলামগঞ্জ বাজার মাঠে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গৌরারং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাওসার আহমদ।

গৌরারং ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা মোক্তার আলীর সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক তোফাজ্জল হক সুমনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, জেলা বিএনপি নেতা আলহাজ্ব ফুল মিয়া,মোহাম্মদ আলী,জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ লিলু,যুগ্ম আহব্বায়ক আব্দুর রহিম, তৌহিদুল আলম রাজ্জাকী কায়েস,রাকিবুল ইসলাম দিলু,আনোয়ার পারভেজ, সদস্য নুর উদ্দীন,সদস্য ওমর খৈয়াম,সুনামগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোর্শেদ আলম,আকবর আলী, সদস্য ইকবাল হুসেন, সুনামগঞ্জ পৌর কৃষক দলের আহবায়ক রুমেন আহমদ,জেলা যুবদলের যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, নুরুল আলম,সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক মমিনুল হক কালারচান, যুবদল নেতা রিপন মিয়া, পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হুসেন, সাবেক সহ সভাপতি সুহেল মিয়া,জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, গৌরারং ইউনিয়ন বিএনপি নেতা সালেক মিয়া,শামসুল হক,আয়ূব আলী মেম্বার,হাজী আকুল আলী,আব্দুল মালিক,জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দলীয় নেতাকর্মিদের বিশ্বস্থ ভ্যানগার্ড যোগ্য নেতা এডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন দানের জন্য দলীয় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান। নেতৃবৃন্দরা বিশ্বাস করেন এড. নুরুলের মতো একজন জনদরদী নেতাকে এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে নুরুল ইসলাম নুরুল বিপুল ভোটে নির্বাচিত হবেন। পরে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মুনাযাত পরিচালনা করেন হযরত মাওলানা শাজাহান আহমেদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656