মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

গ্রীসে যাওয়ার পথে প্রাণ গেল সাইফুরের! 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:- সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের পাথারিয়া গ্রামের সাইফুর রহমান (২২) মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় তুরস্ক থেকে গ্রীস যাবার পথে মারা গেছেন বলে পরিবারের লোকজন জেনেছেন। সাইফুরের বাবা আব্দুল জাহিদ দুবাই প্রবাসী। মাসখানেক আগে শান্তিগঞ্জের উক্তিরপাড় গ্রামের তুরস্ক প্রবাসী রুহুল আমিনের মাধ্যমে ছেলেকে গ্রিস পাঠানোর ব্যবস্থা করেন বাবা।

আব্দুল জাহিদের ভাই রফিক মিয়া জানান, পাশের গ্রামের রাশেদ মিয়ার কাছে তিন লাখ টাকা দিয়ে ভাতিজা সাইফুর রহমানকে গ্রিসে পাঠানোর ব্যবস্থা করেন। ওখানে পৌঁছানোর পর আরও টাকা দেবার কথা ছিল। মাস খানেক আগে ওমান থেকে ইরান এবং ইরান থেকে তুরস্ক গেছে সাইফুর। সোমবার রাত ১২ টা ৫ মিনিটে তুরস্ক থেকে গ্রিসের উদ্দেশ্যে পাঠানো হয় সাইফুরদের। মঙ্গলবার রাতে একজন ফোন দিয়ে জানায়, ওদের নৌকা সাগরে ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনা ঘটেছে। এই খবর পেয়ে ছেলেটির মা বার বার মুর্ছা যাচ্ছেন। তিনি জানান, ৫ ছেলে মেয়ের বড় সাইফুর সকলের আদরের ছিল। ছেলেটির মরদেহ পেলেও শান্তি পেতেন তারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656