মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

চরমহল্লায় ফসল রক্ষা বাঁধে অনিয়ম 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ ছাতকের চরমহল্লা ইউপির কামরাঙ্গীঁ গ্রামে ডুবন্ত বাঁধ নির্মাণ কাজে অনিয়মে অভিযোগ করা হয়েছে। গত রোববার বিকালে কামরাঙ্গীঁ গ্রামের কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করেন।

জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরের পিআইসি প্রকল্প উপজেলার চরমহল্লা ইউপির ডেকার হাওর কামরাঙ্গীঁ (কামরাঙ্গীঁ-১) গ্রামের ডুবন্ত বাধঁ নির্মাণের কাজে পর্যাপ্ত পরিমাণ মাটি ভরাট করা হচ্ছে না বলে অভিযোগ করা হয়। কৃষকেরা বলেন, সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে মোটেই মাটি দেওয়া হয় নাই ও সড়কে অল্প অল্প মাটি দিয়ে শুধু গর্তগুলো ভরাট করছেন প্রকল্প কমিটি সভাপতি একলাছ মিয়া ও সদস্য সচিব জমির আলী। যে জায়গাগুলোতে মাটি দেওয়া হয়েছে বৃষ্টি দেওয়ার সাথে সাথেই মাটি গুলো গলে যাবে।

জানা যায়, সুনামগঞ্জের ডেকার হাওরের ফসল রক্ষার একমাত্র ঝুঁকিপুর্ণ বাঁধ কামরাঙ্গীঁ গ্রামের সড়ক। অত্র সড়কের কাজ নিয়ে গ্রামে মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সড়কটি ভেঙ্গে গেলে কয়েকটি হাওরের ভয়াবহ ক্ষতি ভয়ে আনবে বলে জানান কৃষকেরা।

স্থানীরা জানান, গত ৩১ ডিসেম্বর দুপুরে পিআইসি বাঁধ নির্মাণের মাটি কাটা স্থগিত রেখে কমিটির সদস্য জমির আলীর বাড়ির রাস্তায় মাটি ভরাট করা হয়। পিআইসি কমিটির সভাপতি একলাছ মিয়া ও সদস্য সচিব জমির আলী উভয়ে পিআইসির মাটি দিয়ে তাদের বাড়ির রাস্তা ভরাট করেন তারা।

জানা যায়, জমির আলী ও একলাছ মিয়া আওয়ামিলীগ কর্মী। গ্রামবাসী বলেন আওয়ামিলীগ থাকাকালীন অবস্থায় গত বছরের পিআইসি প্রকল্পের মাটি কাটায় দূর্নীতি করেছে আওয়ামিলীগ পরিচয়ে জমির ও একলাছ। তখনকার আওয়ামিলীগের পরিচয়ে এখন পর্যন্ত মাটি কাটা বিষয়ে কামরাঙ্গীঁ পঞ্চায়েত কে তোয়াক্কা করে চলছে বলে তাদের বিরোধে এমন অভিযোগ উঠেছে।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হব

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656