সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

চুনারুঘাটে পিকনিকে এসে হামলার স্বীকার বিশ্বনাথের শিক্ষার্থীরা

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গ্রিনল্যান্ড পার্কে বেড়াতে আসা শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রাণীগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সিলেটের বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ সুমন বলেন, আমরা দুই বাসে করে ৯৫ জন শিক্ষক-শিক্ষার্থী চুনারুঘাটের গ্রিনল্যান্ড পার্কে বেড়াতে আসি। পার্কে যাওয়ার সময় রাস্তায় স্থানীয় এক ইজিবাইক চালকের সাথে বাসচালকের কথা কাটাকাটি হয়। পরে ইজিবাইক চালক স্থানীয় লোকজন নিয়ে পার্কে ঢুকে আমাদের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ২০ আহত হয়েছেন। তাদেরকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে সিলেটে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আজ গ্রিনল্যান্ড পার্কে বেড়াতে আসেন। রাস্তা ছোট হওয়ার কারণে একইজিবাইক চালকের সাথে তাদের বাগবিতণ্ডা হয়। এরপর একদল দুর্বৃত্ত পার্কে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ২০ জনকে আহত করে।

চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, পার্কের রাস্তাটি সংকীর্ণ হওয়ায় পিকনিকের বাস ও ইজিবাইক একসাথে যেতে পারছিল না। একপর্যায়ে বাসের শিক্ষার্থীদের সাথে ইজিবাইক চালকের বাগবিতণ্ডা হয়। এরপর একদল দুর্বৃত্ত পার্কে হামলা চালায়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656