


মোঃ তাজিদুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসায় ৩ কোটি ৬৪ লক্ষ টাকার ভিত্তি প্রস্তর স্থাপন ও প্রাথমিক বিদ্যালয়ের ৭৮ লক্ষ টাকার ভবন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৪ ঘটিকার সময় উপজেলার চরমহল্লা ইউপির খরিদিচর মাদ্রাসা ও বিদ্যালয়ের কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ,পরিচালনা করেন চরমহল্লা ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার সালেহ আহমদ। প্রধান অতিথি ছাতক দোয়ারা বাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি।
স্বাগত বক্তব্য রাখেন খরিদিচর মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আপ্তাব উদ্দিন আল ফারুক। বক্তব্য রাখেন- উপজেলা যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন,সুনামগঞ্জ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা পারভেজ আহমেদ,বিশেষ অতিথি চরমহল্লা ইউপির চেয়ারম্যান মাষ্টার আবুল হাসনাত,উপজেলা আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, কুরআনে পাক তিলাওয়াত করেন মাও আবুল করম নুরুল হুদা, উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান, সহকারী অধ্যাপক কামরুজ্জামান,অধ্যাপক মাহমুদুল হক, মতিউর রহমান, এডভোকেট জমির উদ্দিন,
প্রভাষক দুর্জয় চক্রবর্তী, প্রভাষক সালেহ আহমদ,শিক্ষক আপ্তাব উদ্দিন, শিক্ষক আবু মুছা রাসেল,কবির আহমদ,মাও নজির উদ্দিন, মাওi হাবিবুল্লাহ,
সিরাজুল হক,জয়নাল আবেদিন মেম্বার,আব্দুল হামিদ মেম্বার, নুরুজ্জামান মেম্বার,মাওলানা কামরুজ্জামান, মোশাহিদআলী হারিছ আলী,আব্দুল হাই,আব্দুল আমিন,নুর মিয়া মেম্বার, মজন্মিল আলী,আব্দুল বাছির মেম্বার,আব্দুস সালাম,আব্দুস সামাদ,কালা মিয়া,মুহিবুল ইসলাম,তফজ্জুল ইসলাম কটু,আওয়ামীলীগ নেতা খায়রুল হুদা,আব্দুল মালিক,খলিলুর রহমান,আব্দুস সালাম শাকিল,খালিক মিয়া,হারুন মিয়া, আব্দুল গফুর,চরমহল্লা ইউনিয়ন যুবলীগের আহবায়ক সিরাজ উদ্দিন লাল মিয়া,সদস্য সচিব উমর আলী,আব্দুল সালাম ,জসিম উদ্দিন তালুকদার মাসুক মিয়া, আশিক মিয়া, হোসেন আহমদ,নুরুল হক,শরিফ উদ্দিন, রমিজ উদ্দিন, ফরিদ মিয়া,দেলোয়ার হোসেন,জাকির হোসেন,আতিকুর রহমান, ছাত্রলীগ নেতা শিপলু আহমেদ,রুয়েল আহমেদ তালুকদার,জুয়েল আহমদ,আলী হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

