মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতকের গেদা মিয়ার অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ

ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লক্ষমসোম গ্রামের সর্বস্তরের জনগণ অবৈধ ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে গতকাল ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রধান করছেন।

জানা যায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের শফিকুর রহমান গেদা মিয়া একটি সরকারি ঘর বরাদ্দ পায়। বরাদ্দকৃত ঘরে দীর্ঘদিন ধরে শফিকুর রহমান গেদা মিয়া তার সাঙ্গপাঙ্গ নিয়ে মদ গাঁজা ও জোয়ারসহ নানাবিধ অবৈধ কর্মকান্ড চালিয়ে আসছে। তাছাড়া মাদকসেবন ও  বিক্রির মাধ্যমে এলাকার যুবসমাজকে চরম অধ পতনের দিকে নিয়ে যাচ্ছে। পাশাপাশি খারাপ নারীদের আনাগোনা ও দেহব্যবসা চলে বরাদ্দকৃত এ ঘরের ভিতর। বিবাদী শফিকুর রহমান গেঁদা মিয়া তার সাঙ্গপাঙ্গদের এসব কাজ চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এতে আশপাশের ধর্মপ্রাণ মানুষ ও এলাকার তরুনসমাজের মারাত্মক ক্ষতি হচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসলেই তাদের আনাগোনা বাড়তে থাকে। মাদকের বিশ্রী গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ে।

এমতাবস্থায় এলাকার সর্বস্তরের জনগণ গত বুধবার  এসব অবৈধ অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত শফিকুর রহমান গেদা ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে ও মাদকের আস্তানা ভেংগে দিতে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রধান করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656