বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতকের জাউয়া-সিরাজগঞ্জ সড়কে অটোরিকশা লেগুনা চালকদের অতিরিক্ত ভাড়া আদায়।

মো: জাকারিয়া
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৯১ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

ছাতক বিশেষ প্রতিনিধি: জাউয়া সিরাজগঞ্জ সড়কে ফোরষ্ট্রোক-সিএনজি লেগুনা চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠেছে।

চালকদের এসব ভাড়া নৈরাজ্যের কারনে যাত্রীরা এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের হাতে এখন জিম্মি হয়ে পড়েছে যাত্রী সাধারণ। দিন-দিন চালকরা তাদের ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি করছে। কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বেশ কয়েকটি রোডে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে সিএনজি চালকরা।

একইভাবে উপজেলার জাউয়া, ছাতক-আন্ধারীগাও সড়ক পথেও অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। সড়ক পথে যাত্রীরা এখন চালকদের কাছে অসহায়।

প্রশাসনের নজরদারী না থাকার কারনেই চালকরা ইচ্ছে মতো ভাড়া আদায়ে বেপরোয়া হয়ে উঠেছে বলে অনেকেই মনে করছেন। স্থানীয় যাত্রী সাধারনের দাবী, সড়কের দূরত্ব অনুযায়ী সরকারি ভাবে ভাড়ার একটি নির্ধারিত তালিকা প্রতিটি ষ্ট্যান্ডে সাঁটিয়ে রাখা অতীব জরুরী। ভাড়ার নির্ধারিত তালিকা থাকলে যাত্রীরা অতিরিক্ত ভাড়া থেকে মুক্ত হতে পারে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656