মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতকে আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্ট ট্রাস্টের ঈদবস্ত্র বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

জামরুল ইসলাম রেজা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়নের আইনাকান্দি গ্রামের আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্ট কর্তৃক এলাকায় প্রায় ৫০০ গরিব অসহায় মানুষদের মধ্যে ঈদ উপহার ঈদ বস্ত্র (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়।

শুক্রবার (২৮ মার্চ) সকালে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আশিকুল ইসলাম আশিক সাহেবের নিজ বাড়িতে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংচাপইর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড মেম্বার জনাব রফিকুল ইসলাম হাজি আবুল হোসেন এলাকার বিশিষ্ট মুরব্বি মনফর আলী, বিশিষ্ট মুরব্বি সিরাজ উদ্দিন, আব্দুল হাসিম, তেরা মিয়া, চান খাঁ, আনোয়ার ইসলাম ময়না মিয়া, আব্দুল কাদির, কালা মিয়া, আব্দুল মানিক প্রমুখ।

উল্লেখ্য, ২০০৩ সাল থেকে আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্ট বিভিন্নভাবে এলাকায় গরীব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে, বিগত করোনা বন্যা শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থেকে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে এলাকার মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিতি লাভ করেছেন আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান আশিকুল ইসলাম আশিক।

লন্ডনে তার ভাই বোন ছেলে-মেয়ে পরিবারের সবাই ট্রাস্টের কল্যাণের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন এবং সকলের ট্রাস্টের কল্যাণের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন

পরে এক বিবৃতিতে আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অরগানাইজেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু মানবতার ফেরিওয়ালা জনাব আশিকুল ইসলাম আশিক ও উনার ভাই-বোন পরিবারের সবাই নিজ গ্রাম,আইনা কান্দি সিংছাপইর ইউনিয়ন বাসি সহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন আমরা সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতে ও আমরা আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656