মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতকে ওসিকে মোবাইলে হুমকি: আওয়ামীলীগ ফিরলে কেউ বাঁচাবে না

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান আকন্দকে ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

গত ৩১ জুলাই দিবাগত রাতে, ভারতীয় মোবাইল নম্বর (+৯১৭০৪৪৮০৪১৭৮) থেকে রাত ১:৩৭ মিনিটে ওসির কাছে একটি হুমকির ম্যাসেজ পাঠানো হয়। এছাড়া একই নম্বর থেকে ফোন করে ওসির প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ম্যাসেজে উল্লেখ করা হয়, “আওয়ামীলীগ হারাইয়া যায়নাই, আওয়ামীলীগ ১০ বছর পরে হইলেও ফিরবে, বিষয়টা মাতায় রাইখেন। দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকবেন ধরা হবে। সমন্বয়ক জামাত কেউ বাঁচাতে পারবে না। মাইন্ড ইট।”

এসময় ওসি মোখলেছুর রহমান আকন্দ ওই ব্যক্তি থেকে পরিচয় জানতে চাইলে, সে ওসিকে জানান যে, সময়মতো সামনে এসে পরিচয় দেবেন। পরে, ওসি ফোনটি কেটে দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ নিজেই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656