মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতকে গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে শোভা যাত্রা ও লিফলেট বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা শাখার উদ্যোগে শোভা যাত্রা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নে ৭ দিনের কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জে প্রথম দিন শোভা যাত্রা ও লিফলেট বিতরণী শেষে স্থানীয় কলেজ গেটে এসে পথসভায় মিলিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের উপাধ্যক্ষ মো. মহি উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এইচ খালেদ, শিক্ষানুরাগী আবদুল আউয়াল, শিক্ষক নেতা রেজ্জাদ আহমদ।

এসময় ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান, সদস্য মো. নুর উদ্দিন,মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি অজিত কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও নোমান আহমদ ফারুক, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, অর্থ সম্পাদক জুনেদ আহমদ রুনু, সাংবাদিক এআর ছায়েম প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656