
মোঃ তাজিদুল ইসলাম
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়ালেখায় উৎসাহ প্রদান এবং প্রতিভাবান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে সুনামগঞ্জের ছাতকে ছমরুমিয়া ও মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ছাতক ও দোয়ারাবাজার উপজেলা এবং বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নসহ তিনটি উপজেলা থেকে মোট ৩৮২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের পড়ালেখায় আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ মাষ্টার, সাধারণ সম্পাদক সুধাংশূ শেখর দত্ত, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল, যুক্তরাজ্য কমিউনিটি নেতা গয়াছুর রহমান গয়াছ, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাক হোসেন, ট্রাস্টের কার্যকরী সদস্য এনামুল হক রুবেল ও বিজিত দাশ, মন্ডলীবুকের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ হেলালুল ইসলাম, দশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসির উদ্দিন, বৌউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলন তরফদার।
এছাড়াও উপস্থিত ছিলেন খিদ্রা কাঁপন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদুর রহমান, পাইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়াদ আহমদ, রাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা বেগম, প্রধান শিক্ষক নাজমিন বেগম, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চয় কর, আলমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শামসুল ইসলাম, লাকেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাপলা বেগম, গন্ডবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খালেদ আল মামুন, নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজ্জাদ আহমদ, চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক আহমদ এবং কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবুল আহমদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, মেধাবী শিক্ষার্থী তৈরি এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026