সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ছাতকে ছাত্রলীগ নেতা নুরুল আমিনের বাড়িতে পুলিশের তদন্ত অভিযান

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য পদপ্রার্থী নুরুল আমিনের বাড়িতে পুলিশ তদন্ত অভিযান চালিয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল হঠাৎ করে তাঁর বাড়িতে উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী তল্লাশি পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের একটি বিশেষ দল বিকেল সাড়ে ৪টার দিকে নুরুল আমিনের বাড়িতে প্রবেশ করে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। এ সময় এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তদন্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি একটি মামলার তদন্তের অংশ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা দেখা দেয়, যার ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়।

নুরুল আমিন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি একসময় ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।পুলিশ জানায়, এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656