
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাছ ধরার ঘটনা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে খসরু মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামে শনিবার রাত ৮টায় ঘটে এ ঘটনা। এতে নিহত খছরু মিয়া উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের আলতাব উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের খসরু মিয়া ও মজু মিয়ার মধ্যে দীঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার রাতে মাছ ধরা কেন্দ্র করে খসরু মিয়া ও মজু মিয়ার মধ্যে কথা কাটাকাটির জেরে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে খসরু মিয়াসহ ১০ জন আহত হন।
গুরুতর অবস্থায় খসরু মিয়াকে ওই দিন রাতেই সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
এ ঘটনার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তারা হচ্ছেন একই গ্রামের আবুল হোসেনের স্ত্রী শফিকুন নেছা ও আব্দুল নুরের ছেলে শফিকুনুর।
পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার হায়াতুন নবী ও ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।