সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম:
সুনামগঞ্জের ছাতকে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৬ জুলাই) সকালে ছাতক উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, “সমাজের সার্বিক উন্নয়ন এবং বৈষম্যহীন টেকসই সমাজ গঠনের জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ‘জুলাই পুনর্জাগরণ’ একটি মূল্যবোধভিত্তিক সামাজিক আন্দোলন, যার লক্ষ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষকে অধিকার সম্পর্কে সচেতন করে গড়ে তোলা। এই উদ্যোগ আগামী দিনের জন্য একটি সুস্থ, সুন্দর ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান। এসম আলোচনায় অংশ নেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ছালেক আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাব সভাপতি সাকির আমিন, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোশাহিদ আলী, তথ্য আপা গোলাপী বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী তমাল পুদ্দার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়েরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ছাতক ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী এবং সচেতন নাগরিকরা অংশ নেন। আলোচনায় বক্তারা সমাজ গঠনে তরুণ সমাজের ভূমিকা, নারী উন্নয়ন, বৈষম্যহীন সমাজ গঠন এবং সামাজিক সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শেষে সবাই “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শপথ গ্রহণ করেন। এই ধরনের অনুষ্ঠান সামাজিক মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি সচেতন নাগরিক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন অতিথিরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656