মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতকে নির্বাচন অফিস বনজঙ্গলে ঘেরা ও খালে রুপান্তর ভোগান্তিতে জনগণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম : উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে এ রাস্তাটি অন্যতম। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার লোক যাতায়াত করে থাকেন। উপজেলা অফিসের পাশেই এবং সড়কের সাথে নির্বাচন অফিস।

সামান্য বৃষ্টি হলেই নির্বাচন অফিসের আঙ্গিনা ও রাস্তা পানিতে ডুবে যায়। পানি নিস্কাসনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অফিসের কর্মকর্তা কর্মচারী, নাগরিকরা জুতা খুলে ও মহিলারা কাপড় ভিজিয়ে অফিসে যাতায়াত করতে হয়। প্রায় দুই থেকে তিন বছর ধরে এই গুরুত্বপূর্ণ অফিসের রাস্তা ও আঙ্গিনার বেহাল অবস্থা থাকলেও উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাতক উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আঙ্গিনা ও রাস্তা পানিতে ডুবে আছে। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় দিনের পর দিন এখানে পানি জমে থাকে। আঙ্গিনা ও রাস্তা পানিতে ডুবে থাকায় সাধারণ মানুষসহ কর্মকর্তা গনের চলাচল ব্যহত হচ্ছে। অফিসের রাস্তা থাকার পরও বিকল্প রাস্তা দিয়ে অফিসে যাতায়াত চলছে। এ অফিসের পাশেই ছিলো সাবরেজিস্টার অফিস। অল্প বৃষ্টি হলে পানি জমে সাবরেজিস্টার অফিসে ডুকে যেত। যার কারনে নিয়মিত অফিস করা যেত না। পরে পার্শ্ববর্তী বিল্ডিং ভাড়া নিয়ে সাবরেজিস্টার অফিসের কার্যক্রম বর্তমানেও চলছে। এ পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা জরুরি।

ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার বলেন, সামান্য বৃষ্টিতেই নির্বাচন অফিসারের কার্যালয়ের রাস্তা ও আঙ্গিনা তলিয়ে যায়। আমরা পৌরসভাকে জানিয়েছিলাম পানি নিষ্কাশনের জন্য। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের এলাকাবাসীর দাবি অতি দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে হবে।

তকিপুর গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, সামান্য বৃষ্টিতেই নির্বাচন অফিসের রাস্তা পানিতে ডুবে গেছে। রাস্তায় পানি থাকায় জুতা পায়ে দিয়ে অফিসে যাতায়াত করা যায় না। বর্ষাকাল আসার আগেই এই অবস্থা, তাহলে বর্ষাকাল এলে তো এই রাস্তা দিয়ে নৌকা চালাতে হবে। অতি দ্রুত এই রাস্তা সংস্করণের দাবি জানান তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656