সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ছাতকে নুরুল হকের শোডাউনে জনতা উচ্ছ্বসিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক লন্ডন থেকে দেশে ফিরে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

সোমবার (৩ নভেম্বর) দিনব্যাপী জাউয়া বাজার থেকে শুরু হওয়া এই শোডাউনটি গোবিন্দগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্যাপক জনসমর্থনের মাধ্যমে নির্বাচনী পথসভায় রূপ নেয়।

শোডাউনে শত শত মোটরসাইকেলের বহর, দলীয় নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সর্বস্তরের জনগণের উচ্ছ্বসিত অংশগ্রহণে নির্বাচনী মাঠে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দেয়।

ছাতক উপজেলা জমিয়তের সভাপতি শেখ সামছুল ইসলাম ও দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হামিদ এর যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভা পরিচালনা করেন ছাতক জমিয়তের সেক্রেটারি হাফিজ মাওলানা সাইদুর রহমান এবং দোয়ারা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল গফফার রায়হান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক। তিনি বলেন, এই অঞ্চলের উন্নয়ন, শিক্ষা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য। জনগণের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ উন্নত সুনামগঞ্জ গড়তে কাজ করব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা তৌয়বুর রহমান চৌধুরী, জেলা সহ-সভাপতি মাওলানা আবুল ফজল, ইউরোপ জমিয়ত নেতা মুফতি লুৎফুর রহমান বিন নূরী, দোয়ারাবাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, অর্থ সম্পাদক খালিদ আহমদ, ছাতক যুব জমিয়তের সভাপতি মাওলানা গৌছ উদ্দিন, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা মোহাম্মদ বিন রফাতসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জমিয়তের উপদেষ্টা শেখ সাজিদুর রহমান।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আলহাজ্ব নুরুল হকের এই শোডাউন সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। তরুণ ভোটার থেকে শুরু করে প্রবীণ নেতাকর্মীদের অংশগ্রহণে জমে উঠেছে নির্বাচনী মাঠ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656