মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত ৬

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের বাগারাই গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ অন্তত ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) বাগারাই গ্রামের মৃত তাহির আলীর পুত্র আলতাব আলী স্থানীয় বাজার থেকে টিন কিনে একটি পিকআপে করে বাড়ির সামনে রাখেন। পরে টিন ও কাঠ ঘরে নেওয়ার সময় একই গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র ফয়জুল হক ও নূরুল হক এতে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষ ও হামলায় রূপ নেয়।

বাদী পক্ষের অভিযোগ, বিবাদীরা আলতাব আলীর ঘর ও দরজা ভাঙচুর করে জোরপূর্বক বসতঘরে প্রবেশ করে আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এ সময় ঘরে থাকা স্বর্ণের কানের দুল ও প্রায় এক ভরি ওজনের একটি রূপার চেইন লুট হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এ ঘটনার জের ধরে গত ২০ ফেব্রুয়ারি আবারও হামলার অভিযোগ ওঠে। এতে আলতাব আলী ও তার পরিবারের সদস্যরা মারধরের শিকার হন এবং ঘরের দরজা ভাঙচুর করা হয়। খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ফিরোজা বেগম (৪৮) ও আনোয়ারা বেগম (৩৪)-কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ফয়জুল আহমদ (৪০), সায়াদ মিয়া (৪৫), আলতাব আলী (৬০) ও বাদল মিয়া (২৩) আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, পূর্বের বিরোধকে কেন্দ্র করে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এদিকে পরিস্থিতি শান্ত রাখতে এলাকাবাসী স্থানীয়ভাবে সমঝোতার উদ্যোগ নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656