স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ছাতক উপজেলার প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ করা হয়েছে।
সম্প্রতি ছাতক উপজেলার দোলারবাজারস্থ ব্র্যাক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র পাওয়ার টিলার ও পরিবেশবান্ধব জৈব সার ভার্মি কম্পোস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম। তিনি বলেন, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধি, সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভার্মি কম্পোস্টের ব্যবহার মাটির উর্বরতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলম। তিনি বলেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে তাদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি) আসাদুজ্জামান, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মেহেদী হাসান, সিনিয়র অফিসার, বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট এস. এম. মফিজুর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা মো. নূর এবং উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. আবুল হাসিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের শাখা ব্যবস্থাপক হাসানুজ্জামান সরকার। তিনি বলেন, কৃষকদের টেকসই উন্নয়ন এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে ব্র্যাক ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট পেয়ে উপকারভোগী কৃষকরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এসব আধুনিক কৃষি উপকরণ তাদের কৃষিকাজকে আরও সহজ, কার্যকর ও লাভজনক করে তুলবে। পাশাপাশি তারা কৃষি উন্নয়নে ব্র্যাকের এ উদ্যোগকে সময়োপযোগী ও কৃষিবান্ধব বলে অভিহিত করেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
