মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতকে যুব ও সমাজ কল্যান সংস্থার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ছাতক প্রতিনিধি
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে সামাজিক সংগঠন যুব ও সমাজ কল্যান সংস্থার (২০২৫-২০২৬) কার্যনির্বাহী নতুন পরিষদের অভিষেক অনুষ্ঠান আল জালাল ইসলামীয়া মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

১০ মে শনিবার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী আমিরুল হক বাবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াগাওঁ গনেশপুর মাদ্রাসার মোহতামীম মাওলানা আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, নোয়াগাওঁ গনেশপুর মাদ্রাসার সাবেক শিক্ষা সচিব মাওলানা ইমাম উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার বাহার উদ্দিন, ৭নং ওয়ার্ড মেম্বার সাজ্জাদুর রহমান, সাবেক মেম্বার হাজী আশিদ আলী ও বিশিষ্ট মুরব্বি হাজী কফিল উদ্দিন সংগঠনের সাবেক সভাপতি তৈয়বুর রহমান, হাজী সুনু মিয়া, নতুন পরিষদের সভাপতি মাওলানা আকিক হোসেন, ধর্ম সম্পাদক মাওলানা জহির আহমদ, সাবেক সেক্রেটারী মুরাদ আহমদ,সাংবাদিক সাকির আমিন। এসময় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে প্রধান অতিথি নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান ও পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বাজার জামে মসজিদের ইমাম হাফিজ শামসুল ইসলাম।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656