মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতকে সাংবাদিক সাকির আমিনের উপর সন্ত্রসী হামলা, আহত ৫

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম

সুনামগঞ্জের ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাকির আমিনের উপর সন্ত্রসী হামলার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শহরের ট্রফিক পয়েন্টস্থ ছাতক কেন্দ্রীয় মসজিদের পাশে পান সিগারেটের দোকানে প্রকাশ্য ভারতীয় নাসির বিড়ি, মদ,গাজা ও ইয়াবা সহ নানা মাদক দ্রব্য বিক্রি করছে তাঁতিকোনা মহল্লার আছকির মিয়ার ছেলে মুঞ্জুর আলী ও সাধু মিয়ার ছেলে হকার বুরহান মিয়া। মসজিদের পাশে এসব মাদক দ্রব্য বিক্রি না করতে নানা সময় বাধা নিষেধ দিয়ে থাকেন সাংবাদিক সাকির আমিন।

পূর্বের বাধা নিষেধ দেওয়ায় এবং শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি শালিস বৈঠক থেকে ডেকে নিয়ে মাদক বিক্রেতা মুঞ্জর আলী, হকার বুরহান মিয়া ও সন্ত্রসী বিল্লাল সংঘবদ্ধভাবে সাংবাদিক সাকির আমিনের উপর লোহার পাইপ,রামদা ও দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেন। অন্যান্য আহত আব্দুল কাইয়ুম, কাওসার আহমেদ, আব্দুল কাদির শিশু, রাজু মিয়া ও রাগীব আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান বিষয়টি জেনেছি লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656