রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

ছাতকে সিংচাপইড় গ্রাম সামাজিক শক্তি কমিটি গঠন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৬২ বার পড়া হয়েছে

ছাতক বিশেষ প্রতিনিধি।

সুনামগঞ্জ ছাতকের সিংচাপইড় ইউনিয়নে গ্রাম সামাজিক শক্তি কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

আজ ১৩/০৬/২০২২ ইং রোজ সোমবার বিকাল ৪ ঘটিকার সময় সিংচাপইড় ইউনিয়নের জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ক্লাস রুমে সিংচাপইড় গ্রামের কিছু সংখ্যক পুরুষ ও মহিলাদের কে নিয়ে এই সামাজিক শক্তি কমিটি গঠন করা হয়।সিংচাপইড় গ্রামের বিশিষ্ট মুরব্বি সালিশ ব্যাক্তিত্ব জনাব একলাছুর রহমানের সভাপতিত্বে ও জাউয়া ব্র্যাক এর মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় আজকের এই সিংচাপইড় গ্রাম সামাজিক শক্তি কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউপুর,ব্র্যাক(UPG)কর্মসূচির এরিয়া ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়া বাজার ব্র্যাক(UPG)শাখা ব্যাবস্হাপক,মোঃ জাহাঙ্গীর আলম।

পরে তাদের যোথ উদ্যোগে আগামী ২০২২/২৩ সালের জন্য একটি নতুন কমিটি ঘোষণা করেন,এতে সবার সর্বসম্মতিক্রমে,সভাপতি,মোঃ একলাছুর রহমান,সহ সভাপতি মোছা.রুকসানা বেগম, সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জাকারিয়া,অর্থ সম্পাদক তুয়েল আহমদ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দিলোয়ার হুসেন। এবং সদস্যবৃন্দরা হলেন-মোছা.হালিমা বেগম মোছা. তানজিলা বেগম কে নিয়ে এই নতুন কমিটি গঠন করা হয়। পরিশেষে নতুন সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের  সমাপ্তি ঘোষণা করা হয়।।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656