নিজেস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের ছাতক শাখার সহ-সভাপতি মাও. আতিকুল ইসলাম কর্তৃক যুবক নির্যাতনের অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাকির আহমেদ সুমন খ্রিস্টান ধর্মাবলম্বী জেনিফার নামক তরুণী সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে জেরে হেফাজত নেতা মাও. আতিকুল তার সহযোগী সুমন-কে বেদারক মারধর করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে যায়। স্থানীয়দের সহায়তা প্রাথমিক চিকিৎসার জন্য কৈতক হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী সুমন বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বী জেনিফার সাথে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে বিষয়টি হেফাজত নেতা মেনে নিতে পারেন নাই বিধায় আমাকে সন্ত্রাসী বাহিনী দ্বারা বিভিন্ন দেশিও অস্ত্রধারা আঘাত রক্তাক্ত করেন। এবং হুমকি দেন জেনিফার সাথে সম্পর্ক রাখলে আমাকে প্রাণে মেরে ফেলা হবে।
তিনি আরও বলেন, প্রেম-ভালোবাসায় ধর্ম মানায় না আসল হলো দু'জনের আত্নার সংযোগ স্থাপন। আমরা একে অপরেকে ভালোবাসি। এখানে বাধা দেওয়া কোন মতে যৌক্তিক হয়নি মাও.আতিকুল ইসলামের। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে বেধারক মারধর করেন। আমি তার সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই।
স্থানীয়রা বলছেন, এ ঘটনাটি উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। তারা প্রশাসনের কাছে দ্রুত এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।