বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতক অনলাইন প্রেসক্লাবের কমিটি পূণর্গঠন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতক অনলাইন প্রেসক্লাবের কমিটি পূণর্গঠনের লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ই সেপ্টেম্বর) ছাতক অনলাইন প্রেসক্লাবের স্হায়ী কার্যালয়ে সকাল ১১ ঘটিকায় প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনিরের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাছনুন চৌধুরী। সবার মতামতের ভিত্তিতে পূণর্গঠন কমিটি প্রকাশ করেন ছাতক পৌরসভার নির্বাচিত কাউন্সিলর প্যানেল মেয়র তাসলিমা জান্নাত কাকলি। পূণর্গঠন কমিটিতে সহ-সভাপতি মাওলানা আলী আসগর, সহসভাপতি হাফিজুর রহমান লিটন, সহ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক চৌধুরী, উজ্জীবক সুজন তালুকদার, মোঃ আলমগীর হুসাইন, সাংগঠনিক সম্পাদক হিসেবে নাজমুল হাসান জুয়েল, সহ সাংগঠনিক রুমেন আহমেদ, জাহাঙ্গীর আলম মেহেদী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল আহমেদ, সাহিত্য সম্পাদক মাছনুন চৌধুরী, প্রচার সম্পাদক দিলুয়ার হোসেন জয় এবং সদস্য নির্বাচিত হয়েছেন বিরাম আলী, আদিল মুহাম্মদ রিফাত, হাবিব আহমেদ।

কমিটি পূণর্গঠন সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ, ফজলুর রহমান সুমন, কোষাধ্যক্ষ জামরুল ইসলাম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656