


মোঃ তাজিদুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ ছাতকের চরমহল্লা ইউপিতে ইরা-এন.আরসি’র প্রকল্পের সমাপনী ও শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) ১১ ঘটিকার সময় উপজেলার চরমহল্লা ইউপি পরিষদ কমপ্লেক্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্ব করেন চরমহল্লা ইউপির চেয়ারম্যান আবুল হাসনাত, পরিচালনা করেন ইরা সংস্থার ফিল্ড ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ছাতক-দোয়ারা উপজেলার দায়িত্ব প্রাপ্ত প্রজেক্ট অফিসার মোঃ ফজলুল করিম। বক্তব্য রাখেন ইউপি সদস্য অজিত কুমার দাশ, গিয়াস উদ্দিন (১), আলাল উদ্দিন, সালেহ আহমদ, নাসির উদ্দীন, আখল আলী, আব্দুল মতিন, গিয়াস উদ্দিন (২)।
উপস্থিত ছিলেন উক্ত সংস্থার ফিল্ড ফ্যাসিলিটেটর শামিমা আক্তার, পিআইসি উপকারভোগী,শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও প্রমূখ।
উপজেলা অফিসার বক্তব্যে বলেন আমার দুইটি উপজেলায় অনেক ইউনিয়নে কাজ করার সুযোগ হয়েছে তবে সব চাইতে চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্য গন যে ভাবে সহযোগিতা করেছেন তা আমি ইরা সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকল স্তরের জনগনকে ধন্যবাদ জানাচ্ছি। চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত বলেন আমি অনেক সংস্থার সাথে কাজ করছি কিন্তু ইরা সংস্থার কাজের সাথে কোন তুলনা হয়না, সরকারের পাশা-পাশি এই ধরনের উন্নয়ন মুলক সংস্থা যদি মানুষের জন্য কাজ করে তাহলে বঞ্চিত জনগোষ্ঠী উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি এবং আমার ইউনিয়নে অনেক দরিদ্র মানুষের বসবাস, অনেক খোলা টয়লেট রয়েছে, রাস্তা মেরামতের কাজ ও মানুষের কর্মসংস্থানের অভাব,নিরাপদ পানির অভাব রয়েছে তাই -ইরা সংস্থাকে বিদায় দিচ্ছি আমার মন চাচ্ছে না আমি চাই আগামীতে আরও নতুন প্রকল্প নিয়ে কাজ করার জন্য আমি আবেদন রাখছি, শিখন বিনিময়ে তিনি বলেন উপকার ভোগি নির্বাচন প্রক্রিয়া বা পদ্ধতি ইরা সংস্থার থেকে নতুন কিছু শিখেছি বলে আমি মনে করি।
সুনামগঞ্জের ২০২২ এর ভয়াবহ বন্যায় ইরা-এন.আরসি প্রকল্প গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে, ক্ষতিগ্রস্থ দরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে। তারা কাজের বিনিময়ে অর্থ, রাস্তা ঘাট মেরামত, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন,স্কুলে ওয়াশ ব্লক মেরামত,মিনি পাইপ লাইন এর মাধ্যমে নিরাপদ পানি চাহিদা পুরন,বন্যায় জীবন বাচাতে নৌকা প্রদান, সবজি চাষের বীজ উপকরণ বিতরণ সহ আরও অনেক সহযোগিতা প্রদান করেছে যা জনগনের মৌলিক চাহিদা পুরনে সহায়ক হিসাবে গুরত্ব পূর্ণ ভূমিকা রাখে। সভায় ইরা সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো:সিরাজুল ইসলাম এর মৃত্যুতে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন ও উনার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

