


স্টাফ রিপোর্টার:
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল দুপুর ১২ টায় শহরের পুরাতন বাস স্টেশন থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের আলফাত স্কয়ার হয়ে হোসেন বখত চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এর আগে শহরের হোসেন বখত চত্বর থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাঈম আহমেদ শিশিরের নেতৃত্বে একটি র্যালি পুরাতন বাস্টেন জেলা ছাত্রদলের শোভাযাত্রায় যোগদান করে।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, সাদিকুল ইসলাম বাপ্পি, মাহবুব,আলম ফুয়াদ,হিমেল চৌধুরী,মারুফ আহমেদ, শাওন,কাওসার আহমেদ, সুজন, রাকিবুল হাসান রকি, আকাশ আহমেদ, সাকিব সহ আরো অনেক নেতাকর্মী।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

