রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ছাত্রলীগ সন্ত্রাসীর হামলায় আহত ছাত্রদল কর্মী নাজিম

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৮১ বার পড়া হয়েছে

সিলেট জেলা প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পূর্বভাগ এলাকায় ছাত্রদল নেতা শাহাদাত আল নাজিম ছাত্রলীগের সন্ত্রাসীর হামলায় আহত।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ই নভেম্বর) ছাত্রদল নেতা শাহাদাত আল নাজিম রাতে সিলেট শহর থেকে বাড়ির ফেরার পথে ছাত্রলীগের সন্ত্রাসী নাঈম,পলাশ সহ তাদের সন্ত্রাসী বাহিনী পথ রোধ করে রাস্তায় আকটিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।

অতপর স্থানীয়দের সহায়তা আশঙ্কাজনক অবস্থায় শাহাদাত আল নাজিম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে আহত নাজিমের পরিবারের দাবি পরিকল্পিতভাবে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকায় ছাত্রলীগের সমর্থক সন্ত্রাসী তার ওপর বর্বরোচিত হামলা চালায়। আহত ছাত্রদল নেতা নাজিম বলেন, “এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ। আমি কখনোই আমার আদর্শ থেকে সরে যাব না। আমি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত বিচার দাবি করছি।”

এ ঘটনার পর সিলেটের স্থানীয় জনগণও করেছে এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদে অংশগ্রহণ করেছে।

হামলার ঘটনায় সিলেট জেলা ছাত্রদলসহ বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন সামাজিক সংগঠন ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে বিচার দাবি করেছে। ছাত্রদলের নেতারা বলেছেন, “এ ধরনের সন্ত্রাসী হামলা রাজনৈতিক সহিষ্ণুতার পরিপন্থী। যার দেশের রাজনীতি প্রেক্ষাপটে বিশৃঙ্খলা বিরাজ করবে।

এ ব্যাপারে প্রশাসন কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে নাঈম ও পলাশ সহ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের ভিত্তিতে গ্রেফতার অভিযানের কার্যক্রম অব্যাহত রাখছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656