শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ 

জকিগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

জকিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের ছরিকাঘাটে গুরুতর আহত রুবেল আহমদ জুবেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রুবেল আহমদ পৌর শহরের গন্ধদত্ত গ্রামের হারই মিয়ার ছেলে।

মঙ্গলবার ভোররাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার রাতে পূর্ব বিরোধের জেরে তাকে ছুরিকাঘাতে আহত করা হয়।

জানা গেছে, জকিগঞ্জ পৌরশহরে পুরনো লঞ্চঘাট রোডে রুহুল আমিন শায়েকের দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন রুবেল আহমদ জুবেল। পূর্ব বিরোধের জেরে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কান্দিগ্রামের ফুরু মিয়ার ছেলে সাজু আহমদ কাঠমিস্ত্রীর কাজের বাটাইল দিয়ে জুবেলকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত রুবেল আহমদ জুবেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় জুবেলের ভাই আব্দুল করিম জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।জকিগঞ্জ থানার এসআই মো. জাহেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656