জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়নের বাছাইকৃত কর্মীদের নিয়ে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দাওরাই বাজারস্থ রোজিয়া কমিউনিটি সেন্টারে এ কর্মশালা শুরু হয়ে দুপুর ১টা ২০ মিনিটে সমাপ্ত হয়।
আশারকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ নেকবর আলীর সভাপতিত্বে এবং সহ সেক্রেটারি মো. দিলদার হোসাইনের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পেশাজীবী শাখার সভাপতি কবির উদ্দিন, উপজেলা দায়িত্বশীল আ হ ম ওয়ালি উল্লাহ এবং মাওলানা নেছার উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা লুৎফুর রহমান বলেন, “ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নে কর্মীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। নৈতিক মানোন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত রুকনিয়াতের শপথ গ্রহণ করে দ্বীনের কাজে নিজেদের নিয়োজিত করতে হবে।”
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা রুহুল আম্বিয়া, আশারকান্দি ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি সরিফ উদ্দিন লিপাছ, সহ-সভাপতি মিজানুর রহমান,সেক্রেটারি মুজাহিদ খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার রুবেল মিয়া এবং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও বাছাইকৃত কর্মীবৃন্দ।
দিনব্যাপী এই কর্মশালায় কর্মীদের দ্বীনি জ্ঞান অর্জন, দাওয়াতি তৎপরতা বৃদ্ধি ও সংগঠনের শৃঙ্খলা মেনে চলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026