জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা লালনের প্রত্যয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে দি জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেট ও জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইউকের যৌথ উদ্যোগে তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্থানীয় শাহজালাল জামেয়া আলিম মাদ্রাসার হলরুমে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও সার্বিক কার্যক্রম তদারকিতে দায়িত্ব পালন করেন মেধাবৃত্তি পরীক্ষার সদস্যসচিব মাওলানা আব্দুল কবির, দি জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেটের চেয়ারম্যান মাস্টার মো. আবু তাইদ এবং সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আবু সালেক, শিক্ষাবিদ কবির উদ্দিন, শিক্ষানুরাগী জুলফিকার আহমদ মনি, যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবক আলহাজ্ব ফয়জুর রহমান ছমির, মাস্টার আব্দুল মালিক এবং কিশোর কণ্ঠ পাঠক ফোরামের জগন্নাথপুর উপজেলা পরিচালক আফজাল হোসাইনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশ, সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই প্রতি বছর এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। মেধা লালনের পাশাপাশি আদর্শ সমাজ বিনির্মাণ ও শিক্ষাবিস্তারে সংগঠনটির বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপস্থিত অভিভাবক ও শিক্ষকমণ্ডলী এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026