জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ–২০২৬’ অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সাবেক সভাপতি মোঃ শফিকুল আলম। এতে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন প্রভাষক মোঃ শামসুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বর্তমান সভাপতি এনাম উদ্দিন আহমদ। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অবিভাবক কমিটির সদস্য আব্দুল হক।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক মোঃ বাবুল আক্তার ও মোঃ বাবলু মির্জা।
অনুষ্ঠানে অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল কমিটির সদস্য মোঃ ফুল মিয়া, আছকির মিয়া, মোঃ আলা মিয়া, কাওছার মিয়া,ইয়াওর মিয়া,হাফেজ শওকত আলী, মাসুক আলী, এলাকার বিশিষ্ট সমাজ সেবক হাফেজ ইউসুফ আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের দেশ গড়ার মূল কারিগর। সুশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক গুণাবলিসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়। পরে ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026