সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

জগন্নাথপুরে নির্বাচনে পরবর্তীতে নেতার বাড়িতে পুলিশ অভিযোন : হুমকির অভিযান

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরবর্তী সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকায় রাজনৈতিক কারণে হুমকি ধামকির ঘটনা ঘটেছে।

গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় নির্বাচনের পরদিন জগন্নাথপুর পৌর যুবলীগের সভাপতি সালাহ উর রহমান, সহ-সভাপতি মোঃ মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ জুলবাদাইন এবং বাংলাদেশ ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহীম হোসাইন মাহিবের গ্রামের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।

এদিকে সংশ্লিষ্ট নেতাকর্মীদের পরিবার দাবি করেছেন, নির্বাচন পরবর্তী পরিস্থিতির সুযোগ নিয়ে জামায়াত-বিএনপির কিছু কর্মী-সমর্থক আওয়ামী লীগ ঘরানার নেতাকর্মীদের খুঁজে বেড়াচ্ছে এবং তাদের আক্রমণের উদ্দেশ্যে এলাকায় তৎপরতা চালাচ্ছে।এ কারণে অনেকেই আত্মগোপনে রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, আত্মগোপনে থাকা নেতাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়মিত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এতে করে সংশ্লিষ্ট পরিবারগুলো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

তবে এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।রাজনৈতিক মহল মনে করছে, নির্বাচনকে ঘিরে সৃষ্ট উত্তেজনা প্রশমনে প্রশাসনের আরও সক্রিয় ও নিরপেক্ষ ভূমিকা প্রয়োজন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656