জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৩:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২১, ৭:৫০ পি.এম
জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
হাওড়বার্তা
গ্রাম বাংলার অন্যতম উৎসব হলো নৌকাবাইছ প্রতিযোগিতা, হাওড়অঞ্চল সুনামগঞ্জের ঐতিহ্য ঠিক রাখতে ১৮ সেপ্টেম্বর শনিবার জগন্নাথপুর মইয়ার হাওড়ে নৌকা বাইচ প্রতিযোগিতা পৌর এলাকার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডবাসীর উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নৌকা বাইছ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি ছিলেন জগ্ননাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম,প্রমুখ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের বাংলার পবন, ২য় স্থান অর্জন করে পৌর এলাকার হবিবপুর পশ্চিমপাড়া গ্রামের পবন হবিবপুর, ৩য় স্থান অর্জন করে ওসমানীনগর উপজেলার শেরপুর গ্রামের কুশিয়ারা পবন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান