জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের গড়গড়িকান্দি লামা টুকের বাজারে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যপ্রবাসী, গড়গড়ী হিঃ ফুঃ সঃ সংস্থার ইউকে শাখার সভাপতি ও শেফিল্ড মুসলিম সোসাইটির সদস্য আব্দুল জলিল সার্বিক সহযোগিতা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হযরত মাওলানা মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রউফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুস সালাম আল মাদানী। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন সংগঠনটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকি, জগন্নাথপুর উপজেলা আমির মাওলানা লুৎফুর রহমান, বিশ্বনাথ উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহিম, মিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ফেরদৌস, জগন্নাথপুর উপজেলা পেশাজীবী শাখার সভাপতি কবির উদ্দিন, মিরপুর ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাওলানা হাফিজুর রহমান খালেদ ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজুসহ স্থানীয় মুসল্লিরা।
আলোচনা সভা শেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026