
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সাহাব উদ্দিন (২৮) ও হিরন মিয়া(৩৩) নামক দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা ও এলাকাবাসী সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার চৌকস এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ ২০ শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর থানার মামলা নং-৯(০৯) ২২ এর এজাহারনামীয় আসামী উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঘিপুড়া গ্রাম নিবাসী মোঃ মিলন্দর আলীর ছেলে মোঃ সাহাব উদ্দিন (২৮) ও ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শক্তিয়ারগাঁও গ্রাম নিবাসী মৃত মোঃ ফজর আলীর ছেলে হিরন মিয়া (৩৩) কে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার বলেন, ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী সাহাব উদ্দিন ও হিরন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদ্বয়কে আজ ২১ শে সেপ্টেম্বর রোজ বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।