রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

জগ্ননাথপুরে উপজেলা নির্বাচনে ১৩প্রার্থী’র মনোনয়ন বৈধ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৫৩ বার পড়া হয়েছে

জগ্ননাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি। 

সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলকৃত ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।

আজ সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা প্রার্থিতা যাচাই বাছাই করে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকৃত বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আকমল হোসেন, জমিয়ত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মুক্তাদির আহমদ মুক্তা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্বাস চৌধুরী লিটন।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, যুক্তরাজ্য প্রবাসি, সাবেক কৃতি ফুটবলার সৈয়দ তুহেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, সুফিয়া খানম সাথী, সেলিনা বেগম, রিনা বেগম।

উল্লেখ্য, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর। এবং ২ নভেম্বর ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656