প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৪:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২২, ১:২৭ এ.এম
জগ্ননাথপুরে মসজিদের মাইকে বেড়িবাঁধ রক্ষার ঘোষণা!
জগ্ননাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি হাওরে বেড়িবাঁধ ধসে গেছে বলে খবর পাওয়া গেছে। হাওরে বেড়িবাঁধ ধসে গেছে এমন খবর স্থানীয় মসজিদের মাইকে বেড়িবাঁধ রক্ষার ঘোষণা দেওয়া হলে স্বেচ্ছাশ্রমে মাটি ফেলে বেড়িবাঁধটি রক্ষার চেষ্টা চালান এলাকাবাসী।
উপজেলার কলকলিয়া ইউনিয়নের গোড়ারগাঁও এলাকার হাওরে সোমবার রাত ৯টার দিকে বেড়িবাঁধ ধসে গেছে বলে স্থানীয় সুত্রে জানাযায়। মসজিদের মাইকে বেড়িবাঁধ রক্ষার ঘোষণা দিলে এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ রক্ষার কাজ শুরু করেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান