বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জগ্ননাথপুরে মাফিয়া চক্রের দুইজন কে গ্রেফতার!!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৮৭ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে মানব পাচারকারী চক্রের দুই জনকে গ্রেফতার করছে পুলিশ। থানার একদল পুলিশ হবিগঞ্জের সদর থানায় বিশেষ অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের দুই জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের মানবপাচার চক্রের সদস্য মৃত আছদ্দর মিয়ার ছেলে আবুল মিয়া ও তার স্ত্রী আছমা বেগম। এসময় তাদের কাছ থেকে ১টি ভ্যানিটি ব্যাগ এবং ব্যাগের ভিতর রাখা ৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা, ৭টি মোবাইলফোন ১টি এটিএম কার্ড ২টি ব্যাংক চেকসহ ১টি পাসপোর্ট জব্দ করা হয়। জানাগেছে, দালালের মাধ্যমে স্বপ্নের দেশ ইতালি যাওয়ার পথে মৃত্যু হয় উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে তরুণ একওয়ান ইসলামের (১৯)। একুয়ানে মৃত্যুর ঘটনায় মানব পাচার আইনে শ্রীধরপাশা গ্রামের চারজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়।

মামলা দায়ের পর তাদেরকে গ্রেফতার করা হয়। মামলার অপর দুই আসামি আবুল হোসেন এর পুত্র আলী হোসেন ও তার আত্মীয় সালেহ আহমদ লিবিয়ায় অবস্থান করছে বলে জানানো হয়। থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে আজ সোমবার (১০ অক্টোবর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656