রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

জমকালো আয়োজনে সিলেটে দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৬ বার পড়া হয়েছে

এম আর সজিব স্টাফ রিপোর্টার :

সিলেটে দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
দৈনিক ঘোষণা পত্রিকার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেট অফিসের উদ্যোগ কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি) বিকালে সিলেট নগরীর সুরমা মার্কেটে দৈনিক ঘোষণা পত্রিকার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

 

দৈনিক ঘোষণা পত্রিকার সিলেট প্রতিনিধি মোঃ রায়হান হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আজকের সিলেট’র বার্তা সম্পাদক খলিলুর রহমান, সিলেট প্রতিদিনের বার্তা সম্পাদক এনামুল কবির, দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার বার্তা সম্পাদক আবুল হোসেন, সিলেট প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের ক্যামেরা পারসন আফজালুর রহমান চৌধুরী, দৈনিক হাওর অঞ্চলের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ কামরুল ইসলাম জনি, ক্রাইম সিলেট পত্রিকার সিলেট মহানগর প্রতিনিধি জামাল উদ্দিন ও দৈনিক সিলেট এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার আয়ুব আলী দুলাল প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা দৈনিক ঘোষণা পত্রিকার পত্রিকার ঐতিহ্য ও তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশের প্রথম সারির একটি জনপ্রিয় পত্রিকা হিসাবে আখ্যায়িত করেন। বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য সংবাদ মাধ্যমটিকে ধন্যবাদ জানান আমন্ত্রিত অতিথিরা। আর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকারটির উজ্জল ভবিষ্যত কামনা করেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656