সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জাউয়াবাজারে ফিলিস্তিন মুসলমান গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও বর্বর হামলার প্রতিবাদে সুনামগঞ্জ ছাতকের জাউয়াবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর উপজেলার জাউয়াবাজারের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বস্তরের আমজনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বাজারের মধ্যস্থে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

দারুল হাদিস জাউয়াবাজার নির্বাহী মুহতামিম মাওলানা মোস্তফা কামাল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা রাখেন জাউয়াবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ সাইদ আহমদ।

উপস্থিত ছিলেন মাওলানা আবুল খয়ের, মাওলানা সামছুল ইসলাম, কবি আসাদুর রহমান আছাদ, মাওলানা জসিমউদদীন, এনামুল কবির, ক্বারী সালেহ আহমদ, মাওলানা আবু সুফিয়ান, হাফিজ তহুর আহমদ নুমান, মুফতি আলী,মাওলানা জুবায়ের আহমদ সহ প্রমূখ।

বক্তারা বলেন, “গাজার শিশু, নারী ও সাধারণ জনগণের ওপর ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে, তা নিছক যুদ্ধ নয়—এটি মানবতাবিরোধী অপরাধ। নির্বিচারে মানুষ হত্যা করে তারা আন্তর্জাতিক মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন করছে।”

তারা আরও বলেন, “ইসরায়েলের এই দখলদার ও বর্বর আচরণের বিরুদ্ধে বিশ্ববাসীকে এখনই জোরালোভাবে রুখে দাঁড়াতে হবে। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে হবে এবং মানবিক সহায়তায় এগিয়ে আসতে হবে।”

সমাবেশ থেকে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়—তারা যেন নিজেদের পারস্পরিক মতবিরোধ ভুলে গিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করে।

সমাবেশ শেষে ফিলিস্তিনের নিরীহ জনগণের শান্তি, নিরাপত্তা ও মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন স্তরের শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656