বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জাউয়াবাজার থেকে দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: বিদ্যুতের খুঁটি বসানো এবং মিটার লাগাতে অবৈধভাবে এলাকাবাসীর কাছ থেকে অতিরিক্ত ১ লক্ষ ৮০ হাজার টাকা নেয়া এবং আরও একজনের কাছে ১৭ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার রাত সাড়ে ৮টায় ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ’র নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম অভিযান চালিয়ে উপজেলার জাউয়া বাজার থেকে চাঁদাবাজ মামুন চৌধুরী ও ফজলুর রহমান কে আটক করেন। আটককৃত মামুন চৌধুরী টাঙ্গাইলের বাসাইল উপজেলার তালুকদার বাড়ি গ্রামের মৃত সাহাদত আলী চৌধুরীর ছেলে এবং ফজলুর রহমান একই জেলার কালিহাতি উপজেলার গুহকোনা বাড়ি গ্রামের বাদশাহ মিয়ার ছেলে। এরা দুইজনই জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামে একটি বাড়িতে ভাড়াটে হিসেবে থাকে।

জানা যায়, ছাতক উপজেলার দৌকাপুর-দেওকাপন গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহিদুল হক ও মৃত আব্দুল লতিফের ছেলে নজরুল ইসলাম ছাতক সেনা ক্যাম্পে প্রতারণা ও চাঁদাবাজি করে টাকা হাতিয়ে নেয়ার একটি অভিযোগ দেন। যার প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটক মামুন চৌধুরী ও ফজলুর রহমানকে সেনাবাহিনী ছাতক থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। সোমবার রাত ১০টায় ছাতক থানার এস আই আখতারুজ্জামান ক্যাম্প থেকে আটককৃতদের থানায় নিয়ে যান।

ওসি মো মোখলেসুর রহমান আকন্দ জানান, আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656