


এম এ কাসেম চৌধুরী : জাউয়া বাজার ডিগ্রি কলেজে দুই ছাত্রের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে জাউয়া গ্রামের দুই পক্ষে মাঝে উত্তেজনা দেখা দেয়। তাৎক্ষণিক ভাবে উপজেলা প্রশাসন,সেনাবাহিনী, ও স্থানীয় মুরুব্বীদের প্রচেষ্টায় সমাধান হয়েছে।
দুপুরের জাউয়া বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে জাউয়া বাজার ডিগ্রী কলেজের কমিটির সভাপতি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা,গোলাম মোস্তফা মুন্নার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় মল্লিক, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হুমায়ুন কবির,ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহ আলম জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আকরাম আলী,ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিক,সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুকিত শহীদ,মুহিত মিয়া,এনামুল হক আসক উদ্দিন লিলু মিয়া,আকবর আলী কদরিছ খান,জাউয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নুর মিয়া,সাধারন সম্পাদক কামাল উদ্দিন,আব্দুল জব্বার,হাজী সুজন মিয়া,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিফতা উদ্দিন ও রিমন মিয়া উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

