জাতীয় খাদ্য দিবস উপলক্ষে সুনামগঞ্জের কানলার হাওরে জলবায়ু দূর্গত কৃষক ও মৎস্যজীবিদের দাবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উন্নয়ন সংস্থা হাউস, ক্লিন ও বিডব্লিউজিইডি'র আয়োজনে উক্ত সমাবেশে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বৃন্দাবননগর গ্রামের কৃষক ও মৎস্যজীবিরা হাওরে ভেলা ভাসিয়ে জলবায়ু বিপন্নতা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন হাউস এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, দ্বোহা চৌধুরী, শরীফ আহমদ, মোঃ শাহিন মিয়া, মোঃ আরজদ আলী প্রমুখ।
এ সময় স্থানীয় মৎস্যজীবিরা হাওরে ভেলা ভাসিয়ে জলবায়ু বিপন্ন পরিবারের জীবন যাপনের চিত্র ফুটিয়ে তুলেন। এ সময় তারা খাদ্য স্বাধিকারের জন্য জীবাশ্ম জ্বালানি বন্ধ, কৃষি জমিতে জীবাশ্ম জ্বালানিভিত্তিক স্থাপনা না করা, নবায়ন যোগ্য জ্বালানি এবং খাদ্য স্বাধিকারের জন্য বিজলী কৃষি নীতি প্রণয়ন, নবায়ন যোগ্য জ্বালানির জন্য ভুমি ইজারা নীতি প্রনয়ন প্রভৃতি দাবী করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।